back to top
Wednesday, February 18, 2026
Homeসাহিত্যকবিতাআত্মঘাতী প্রণয়োপাখান

আত্মঘাতী প্রণয়োপাখান

জাকির আলম

তোমাকে ভালোবাসার অধিকার পেলে

সঙ্গম নদীতে ভাসাবো শরীর।

প্রাণের মুুগ্ধতায় তোমাকে দেখে

অবনত হতে চাই ফোঁটা ফোঁটা শিশির।

তোমাকে পাঠ করার স্বাধীনতা পেলে

জ্ঞানের তৃষ্ণায় ক্রমাগত যাবো ডুবে।

মৃত্তিকার গভীর থেকে সাড়া দিতে দিতে

তোমার চরণে নিজেকে দিবো সঁপে।

তোমাকে কাছে পাওয়ার নিশ্চয়তা পেলে

চন্দ্র প্রদেশে গড়বো আবাস।

উদ্দাম অন্তরীক্ষের পুণ্য ভূমিতে

তোমার নামে নিবো দেবালয়ের নিঃশ্বাস।

তোমাকে সুখী করার প্রতিশ্রুতি পেলে

কঠিন যুদ্ধে নিংড়াবো আকাশ।

গহিন পৃথিবীর নিমীলিত মায়া ছেড়ে

ছুটে যাবো চিরতরে তোমার সকাশ।

তোমাকে রপ্ত করার অভিজ্ঞান পেলে

হাতের নাগালে ছুঁয়ে দিবো দ্যুলোক।

অন্ধকার জগতের কদাকার বিশ্রী মানব

তোমার আলোকে হতে চাই আলোক।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments