back to top
Thursday, February 19, 2026

মা

শর্মিলা বহ্নি

“মা” এমন একটা শব্দ,
তুমি এমন একটা প্রশান্তি,
যেখানে এসে বিলীন হয়ে যায়-
আমার সকল দুঃখ কষ্ট অশান্তি!

“মা” আমার এমন একটা ব্যাংক,
যেখানে রাখতে পারি-
সকল মন খারাপ আর অভিমান
সান্তনার সেই ভাষাগুলো-
যেন চিরদিন থাকবে অম্লান।

তুমি আমার কাছে
মহিয়ানের অপরূপ শ্রেষ্ঠ সৃষ্টি,,,
লুকাতে চাইলেও আমি দেখেছি
তোমার সেই জলে ভেজা দৃষ্টি!

দুঃখ কষ্ট দিয়েই তোমার ভিতরটা বোনা,
কারো সাথে হয়কি তোমার তুলনা?
কবিতার ভাষায় কিভাবে দিবো
আমি সেই বর্ণনা ?

তোমার চোখে পানি ঝরলেও,
কেঁদে ওঠে আল্লাহর আরশ,
সেই তুমি আমার মা-
শত কষ্টেও শীতল শান্তির পরশ!

“মা” শব্দটা কেমন সাহস জোগায়,
শক্তি জোগায়,অনুপ্রেরণা দেয় আপ্রাণ।
আমার দেহের প্রতিটি শিরা,রক্তকণা
জুড়ে রয়েছে তোমার অবদান।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments