back to top
Friday, March 13, 2026
Homeসাহিত্যকবিতাবিপরীত সময়ের মুখোমুখি

বিপরীত সময়ের মুখোমুখি

মুহাঃহাবিবুররহমান

এইখানে একটি পদচিহ্ন একেঁ দাও-

বিস্তর ফাক রেখে দাড়াও রৌদ্রজ্জল দিনের শুরু ভাগে,

কোনো রাগ কিংবা অভিমান যেন তোমাকে স্পর্শ করতে না পারে।

দিনের প্রথম ভাগের নরম রোদের তাপে উত্তপ্ত হবে তোমার মসৃন শরীর

চুলের ডগায় জমবে ঘামের ফোটা-

শ্রাবনে ঝরা ধারার মতো ঝরতে পারে নিঃসঙ্গ বৃষ্টির কণা

প্লাবিত মেঠ পথে জমে থাকবে ঘোলা জল অথবা তাবৎ জঞ্জালরাশি,

সে পথে যায়না হাটা

নগ্ন পায়ে বিঁধে চোরাকাটা আর মরা শামুকের দেহ।

এইখানে কতক্ষণ দাড়াতে পারবে জানি সে শক্তির কথা?

তোমার ইচ্ছে শক্তি দৃঢ় মনোবলের ভাষা বুঝিনি কোনোদিন,

আমাকে বুঝতে দিও তোমার ভিতর বাহির, মৌনতা-উল্রাশের চেনা অচেনার গলি।

সব উঞ্ষতা লুকিয়ে রাখবে জানি, হৃদয়ের বালু চরে লাল কাঁকড়ার দাপাদাপি দেখে

যৌবন তোমার জাগবে সন্ধ্যা রাগের সুরে..

কম্পিত পদভারে দাড়াবে সামনে এসে দিন শেষের ম্রিয়মান আলোয় নত মুখে।

কি যে বিচ্ছিন্ন সময়ের মাঝে সমস্ত শরীর জুড়ে ক্ষত যন্ত্রনা মাখামাখি

তবুও শক্ত হয়ে দাড়াবে জানি, শক্ত হয়ে দাড়াতে হবেই

চারি পাশের লোলুপ দৃষ্টি পোড়াতে পারে স্বপ্নগুলো, একদম সত্যি জেনে নিও,

বিশ্বাস রাখবে নিজের উপর-

আমাদের পৃথিবীটা নষ্ট হয়ে গেছে, জলন্ত বারুদের পরে নিমজ্জমান মানবতা

সত্যি এবং মিথ্যের মাঝে প্রভেদের দেয়াল নেই তাই সব গোলমেলে।

শব্দহীন একটি নিঃসঙ্গ কুঠরীর দেয়াল ভেদ করে

কখনো বাইরে যাবেনা চিৎকার ধ্বনি-

নিরন্ন মানুষ মরবে জটরের জ্বালায়, পিপাসায় অথবা বোবা কান্নার তোড়ে

তার এবং তাদের কষ্টের সীমানেই জাগতিক প্রান্তরে।

বাইরে তখনও কথার ফুলঝুড়ি ঝরবে মঞ্চে ময়দানে।

তুমি দাঁড়াবে তবুও ধর্য ধরে এক বুক যন্ত্রনার স্রোত ঠেলে

বিপরীত সময়ের মুখোমুখি।

———————

মুহাঃহাবিবুররহমান

প্রভাষক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

নওয়াবেঁকী মহাবিদ্যালয়

শ্যামনগর, সাতক্ষীরা।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments