back to top
Wednesday, February 18, 2026
Homeসাহিত্যকবিতাভবিষ্যতের পৃথিবী থেকে

ভবিষ্যতের পৃথিবী থেকে

ভবিষ্যতের পৃথিবী থেকে  তোমাকে লিখছি

আমার আশেপাশে চেনা জানা কোনো নদী নেই

একমাত্র নদী তারও বিয়ে হয়ে গেছে দু’বছর হলো

নদী বলতে এখন আর আগের মত কিছু মনে পর্দায় ভেসে ওঠে না

এখন নদী মানেই রক্তমাংসের শরীরের কেউ

অথচ একদিন চিরবসন্তের সোমেশ্বরী ছিল,চপল মেয়ে সুরমা ছিল

যৌবনোত্তাল পদ্মা,মেঘনা আর যমুনার বুকে 

আমার পূর্বপুরুষেরা অবাধ সাঁতারে মেতে উঠতো।

একদিন ধলেশ্বরীর দুরুদুরু বুকে যে ঢেউ উঠতো

গ্রামের ছেলেরা লুঙ্গিতে গেরো দিয়ে ঝাঁপিয়ে পড়তো

মধুমতির বুক ‍জুড়ে চলতো নৌকাবাইচ

কত প্রেমিক যুগল চিত্রানদীর পাড়ে বসে সারা বিকেল কাটিয়ে দিত

ঘোড়ামারা থেকে করতোয়া হয়ে নাগর টাংগন কিংবা মাতামুহুরি

অথবা ওপাড়ার রায়মঙ্গল, ধরলা, দুধকুমার, গোমতি

অযত্ন অবহেলায় সবাই মরে গেছে, কেউ আর বেঁচে নেই

ওদের বুকের উপর গড়ে উঠেছে ইটপাথরের বিশাল অট্টালিকা।

পিতৃপরিচয়হীন সন্তানের মত 

তোমাদের সময় থেকে দুশো বছর পরের পৃথিবীতে 

এই দেশটিও তার পরিচয় দিতে পারে না

নদীগুলো যেভাবে মেরে ফেলেছ অযত্নে অবহেলায় 

কে বলবে এই দেশটি একদিন নদীমাতৃক দেশ ছিল?

৭ নভেম্বর ২০২২

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments