back to top
Thursday, February 19, 2026
Homeসাহিত্যলেখকের ভাবনাঅখণ্ড ভারত বনাম আমাদের পাঠ্যপুস্তক

অখণ্ড ভারত বনাম আমাদের পাঠ্যপুস্তক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক অভিভাবক আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান নেতা মোহন ভাগবত গত সপ্তাহে বলেছেন, মুসলিমদের শ্রেষ্ঠত্ববাদী মানসিকতা বিসর্জন দিতে হবে। মাস দুয়েক আগে গত নভেম্বরে বলেছেন, বৃহত্তর ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেক ব্যাক্তিই সত্যিকার অর্থে হিন্দু।

আরও দুই মাস পিছিয়ে যান, গত আগস্টে ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠানে তিনি ঘোষণা দিয়েছেন, অচিরেই বাংলাদেশ সহ আরও কয়েকটি আঞ্চলিক ভূখণ্ডকে একত্র করে “অখণ্ড ভারত” নামে একটি সার্বভৌম হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। মোহন ভাগবতের নেতৃত্বে আরএসএস সেই নতুন দেশের সংবিধানও ইতিমধ্যে রচনা করে ফেলেছে যেখানে বলা হয়েছে মুসলমানদের কোন ভোটাধিকার থাকবেনা।

এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য মোহন ভাগবত একটি সময়সীমাও ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদির বিজেপি’কে সাথে নিয়ে পরবর্তী পঁচিশ বছরের মধ্যেই তিনি ও তার দল আরএসএস এই কাজ শেষ করতে চান।

“পঁচিশ বছর” সময়টা এখানে লক্ষ্যণীয়। কেন? সেকথা বলার জন্যই আজকের এই কন্টেন্ট।

আজকে যারা আমাদের দেশের মাধ্যমিকের শিক্ষার্থী আগামী পঁচিশ বছর পরে এদের বয়স হবে ৩৫ থেকে ৪০ এর আশেপাশে। কৈশোর আর তারুণ্য পেরিয়ে যৌবনের সেই পারফেক্ট বয়সে তারা উপনীত হবে যেই বয়সে মেধা, শক্তি ও কার্যক্ষমতা দিয়ে সমাজের ব্যপক পরিবর্তন আনা সম্ভব।

এখন বুঝতে পারছেন মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে কোন উদ্দেশ্যে মোঘল শাসকদের খলনায়ক হিসেবে দেখানো হয়েছে?

এখন বুঝতে পারছেন ……

(i) কোন প্রোগ্রেসিভ সেকুলারদেরকে খুশী করতে;

(ii) কোন অ্যাগ্রেসিভ ন্যারেটিভকে গ্রহনযোগ্যতা দিতে; আর

(iii) কোন রিগ্রেসিভ এজেন্ডাকে বাস্তবায়ন করতে

এমন রেটোরিক প্রোপাগান্ডায় ভরপুর একটা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে যেখানে সুলতানি শাসনামলের এডভান্সড সিভিলাইজেশনের চেয়ে আর্য সভ্যতা, বৈদিক সংস্কৃতি, মৌর্য সাম্রাজ্য, পাল ও সেন রাজবংশকে মহিমান্বিত করে উপস্থাপন করা হয়েছে?

আমি কিন্তু বুঝতে পারছিনা।

আমি এটাও বুঝতে পারছিনা, এই পাঠ্যপুস্তক প্রবর্তন করেছে বাংলাদেশের National Curriculum & Textbook Board, Bangladesh নাকি ভারতের National Council of Educational Research and Training – NCERT

আপনারা বুঝলে আমাকে জানাবেন।

Faatiha Aayat

Faatiha Aayat Official Group

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments