back to top
Thursday, February 19, 2026
Homeবুক রিভিউবাঙালি মুসলমান প্রশ্ন

বাঙালি মুসলমান প্রশ্ন

২০২২ এর বইমেলার আলোচিত বই ছিলো হাসান মাহমুদের বাঙালি মুসলমান প্রশ্ন। বইটা কেনার পর থেকে আমার পড়ার সুযোগ হয়নি। সেলফে পড়ে ছিলো। সম্প্রতি বইটা পড়া হয়েছে।

বইটির বিভিন্ন জায়গায় অসীম রায়ের উদ্ধৃতি দিয়ে কথা বলা হয়েছে। কে এই অসীম রায়? অসীম রায় হচ্ছেন একজন বাঙালি সাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক। তাঁর জন্ম ব্রিটিশ ভারতের বিক্রমপুরে।

বইটিতে এসেছে রিচার্ড ইটন নামক একজন মার্কিন ইতিহাসবিদের উদ্ধৃতি, যিনি ভারতবর্ষ বিষয়ক গবেষণার জন্য বিখ্যাত। বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে।

বইটিতে অনেকগুলো বই এবং ব্যক্তির রেফারেন্স টেনে এনে কথা বলা হয়েছে। বঙ্কিমচন্দ্র, আহমদ ছফা, সৈয়দ আবুল মকসুদ, অসীম রায় ও রিচার্ড ইটনের বিভিন্ন লেখার মাধ্যমে বাঙালি মুসলমানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে।

বইটির প্রধান প্রশ্ন বাঙালি মুসলমান কোথা থেকে এসেছে, বিভিন্ন অধ্যায়ে সেসবের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। যেখানে লেখকের নিজের বক্তব্য খুব কমই।

‘বাঙালি মুসলমান প্রশ্ন’ বইটিতে আহমদ ছফা ও তার শিক্ষক আবদুর রাজ্জাক, ভাষা প্রশ্ন, এই অঞ্চলের মানুষের ইসলাম গ্রহণ, পীরদের আগমন ও তাদের জীবনাচরণ, মসজিদ নির্মাণ, কৃষি ব্যবস্থা, মুঘল আমল, ভারতবর্ষের মুসলমান, তৎকালীন সমাজ কাঠামো ও ক্ষমতার সম্পর্ক, আশরাফ আতরাফ, বাঙালি মুসলমানের জীবনধারা, বাংলার ভৌগোলিক অবস্থান ইত্যাদি বর্ণনা করা হয়েছে।

মান বিচারে বইটিকে ৭/১০ দিব।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments