back to top
Friday, May 15, 2026
Homeসাহিত্যকবিতাফারদিন নূর পরশ

ফারদিন নূর পরশ

কথা ছিল বানাবে সে মস্ত একটা বাড়ি,
কি অভিমানে সব ফেলে অসময়ে চলে গেছে দিয়ে সকলের সাথে আড়ি।


হ্যারিপটার হবার স্বপ্ন নিয়ে শুরু করেছিল জীবন,
কবরের মাটিকে আজ করে নিলো একান্ত আপন।


অসহায় বাবা চারিদিকে খোঁজে তাঁকে মা বারেবারে হারিয়ে ফেলছে জ্ঞান,
এমন করে চোখেরমণি হারিয়ে যাবে ভেবেছিল কোনদিন!!!


বুয়েটের ক্যাম্পাসটা তার অনেক আপন ছিল,বন্ধুরা ছিল প্রিয়,
কার অকারণ রোষানলে পরে আজ তাঁর জীবন প্রদীপটাই নিভে গেলো।


ছোট্ট সাজানো সংসার আজ হয়ে গেলো এলোমেলো,
বন্ধুরা ডেকে ডেকে পেলোনা সাড়া প্লিজ আর একটা চোখ খোলো।


শীতলক্ষ্যার বুকে মিলল তার অর্ধ গলিত লাশ,রোদন থামেনা কারো,
কি তার অপরাধ ছিল কেউ কি বলতে পারো?


আর কত লাশ পড়লে এই মৃত্যুর মিছিল ফুরাবে?
শোষককের রক্তচক্ষুর ক্ষুধা কবে শেষ হবে?

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments