back to top
Wednesday, January 21, 2026
Homeসাহিত্যকবিতারবে তুমি অন্তরে পরাণে 

রবে তুমি অন্তরে পরাণে 

কবিঃ রবিউল ইসলাম 

হৃদয় মাঝে একটি জায়গায় আঁকলে তুমি আল্পনা, 

আমায় তোমার পড়বে মনে যখন আমি রইবো না।

নয়ন জলে বারংবার উঠবে ভেসে আমার ছবি, 

সবই সেদিন থাকবে তোমার থাকবেনা এই কবি।

আমার চারিধারে থাকবে শুধু করুণ কন্ঠ স্বর, 

চিনবে সেদিন আপনজন চিনবে সকল পর। 

বিপদে তুমি সাহস যোগাবে দুঃখে পাই যত যন্ত্রণা, 

আঁধার যেদিন আসবে ঘরে কি দেবে মোর শান্তনা? 

গভীর রাতে যখন আমার ঘুম ভাঙবে তোমার আশে, 

কাব্যে যতই আপন করো বাস্তবে কি থাকবে পাশে? 

জোছনা রাতে যখন আমি করবো মনে তোমার কথা, 

দূরে থেকে কেমন করে মুছবে আমার মনের ব্যথা?

মিষ্ট রোদে যখন আমি বসবো শীতের সকালে, 

মিথ্যে আমার রোদে বসা তুমি পাশে না থাকলে। 

দূরে থেকেও রবে তুমি আমার সকল কর্ম – ধ্যানে,

তুমি চিরদিন রবে যে আমার অন্তরে পরাণে। 

    রবিউল ইসলাম

গ্রামঃ রঘুনাথপুর, উপজেলাঃ পাংশা,জেলাঃ রাজবাড়ী। 

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments