মাহতাব উদ্দিন
অবিরাম সুখ নিয়ে শরৎ আসে,
টোপরপরা তালগাছ তলায়।
লণ্ঠন জ্বেলে রবিকর শাসায় গাছেরে,
থার্মোমিটারে তাপমাত্রা মাপে, সহসা ব্যাঙ।
তারারা দূর পারাবারে সেলফি তোলে,
পানকৌড়ি কোমর বেঁধে শিকারে নামে,
ঠাঁই না পেয়ে নিজেই মাছের শিকার হয়।
এখনো মানুষ হাসে, পাথুরে মন পোড়ে না,
বিষন্ন রোদের রোনাজারি বোঝে না অবুঝ তারকা।
পিলসুজে মিটমিট বাতি; কাটে না অধরা আঁধারি,
কষ্টের হৃদয়ে এখনো মায়াবী কান্নার সুর বাজে।


