আয়াজ আহমদ বাঙালি
শীতের সকালে সুরমা নদীর বুক চিরে ধোঁয়াটে কুয়াশা ওড়ে!
ডিঙি নৌকার মাঝি চড়া সুরে গান গায় না!
জলের বুকে বৈঠার আলতো আঘাতে মাপে শুধু নিঃসঙ্গতা।
যখন চা বাগিচার ভেজা মাটির গন্ধ নাকে লাগে;
মনে হয় চা-পাতার বুকেই জমা আছে ফফফ্র পূর্বপুরুষের কান্না।
ইট-পাথরের দেয়াল এগুলো বুঝবে না!
এখানকার মেঘ পাহাড়ের গায়ে পিঠ ঠেকিয়ে অলস দুপুরের রোদে ঘুমায়!
কোনওদিন যদি পথ ভুলে চলে আসো এই পাহাড়ি চিলতে উপত্যকায়,
তবে ট্রাফিকের হর্ন ভুলে একটু বাঁশঝাড়ের দীর্ঘশ্বাস শুনে নিও!
এখানকার মানুষ বেঁচে আছে সাধারণ স্বপ্ন নিয়ে!
গোধূলির আলোয় শান্ত নদী বয় অসমাপ্ত গল্পের মতো।


