back to top
Wednesday, January 21, 2026
Homeসাহিত্যকবিতাএখানে নদী নেই

এখানে নদী নেই

এখানে নদী নেই - টি এইচ মাহির

এখানে নদী নেই,আছে ছড়া
ছন্দের ছড়া নয়,জলের ছড়া।
এখানে হাতছানি দেয় আকাশ
মধ্য দুপুরে রোদ উঠে কড়া।
ঝিমায় বুনোফুল ডাকে ঝর্না
জলের কলকল শব্দের বাজনা,
সুর তুলে গহীন বনের শালিক
পাহাড় দেয় ধূলোর খাজনা।
এখানে নদী নেই আছে ঝিরি
সরল স্বচ্ছ জলের সরোবর,
সবুজ গালিচার গাঁ ঘেঁষে চলে,
আর হাসে অনাবিষ্কৃত চরাচর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments