back to top
Monday, November 16, 2026
Home সাহিত্য কবিতা অসহায়ত্ব

অসহায়ত্ব

অসহায়ত্ব-আবির হাসান

0
949

-আবির হাসান

একটা অভাবগ্রস্ত কালো ছায়া দুরন্ত বাতাসের মত
আমার পিছু নিচ্ছে
প্রবল দুশ্চিন্তা কিংবা ক্ষুধার থরকাঁপুনিতে
সীমাহীনভাবে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে স্বপ্নের শরীর
আর হতাশার জীর্ণশীর্ণ পোশাকগুলো
পুড়িয়ে দিচ্ছে জীবন—তাই মুমূর্ষ ব্যক্তির মত
এখন আর বেঁচে থাকার সামান্য আশা নেই—

তমসাচ্ছন্ন রাতের দুরন্ত দেহ’জুড়ে
শুধু অসহায়ত্বের ক্ষতচিহ্ন—যেন পৃথিবীর সমস্ত
কোলাহল মিউট করে মূক হয়ে থাকছে সময়
আর কাঙালের মত মৃত্যুর দ্বারস্থ হচ্ছে
চেতনার শত শত সম্ভাবনা,
যেখানে নবযৌবনা ফুলের নামে
উৎসর্গিত হোক হৃদয়ের সমস্ত ক্ষুধার যন্ত্রণা!

Previous articleপত্রিকায় লেখালেখি বিষয়ে যত প্রশ্ন এবং উত্তর
Next articleস্বাধীন হলো
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here