back to top
Tuesday, April 7, 2026
Homeসাহিত্যকবিতাযাইনা গাঁয়ে

যাইনা গাঁয়ে

প্রবক্তা সাধু

প্রবক্তা সাধু

যাইনা গাঁয়ে অনেক বছর

পাইনা মাটির ঘ্রাণ,

সেথায় ছিলো দাদার বাড়ী

কান্দে আমার প্রাণ।

বাড়ীর পাশে বিশাল নদী

বেলে মাটির ঘাট,

সবুজ শ্যামল গাছ গাছালি

ফসল ভরা মাঠ।

গোয়াল ভরা বলদ গাভী

গোলায় ভরা ধান,

দেশী মাছের পুকুর ছিলো

দাদীর বাটায় পান।

উঠোন জুড়ে মুরগী হাঁসের

অবাধ বিচরণ,

একই অন্নে থাকতো সুখে

বাড়ীর মানুষজন।

একই সাথে খেলা ধূলো

করছি ভাই ও বোন,

ভাবলে সে সব কান্না আসে

কষ্টে পোড়ে মন।

দাদা-দাদি কেউ বেঁচে নেই

চাচারা গাঁয় নাই,

ফুফুরা সব শ্বশুর বাড়ী

সেথায় শুধু যাই।

কেমন আছে গাঁয়ের মানুষ

স্মৃতির বাড়ী ঘর,

হায়রে আমার জন্মভিটা

করছি তারে পর।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments