back to top
Monday, April 20, 2026
Homeসাহিত্যকবিতাজননী জন্মভূমি 

জননী জন্মভূমি 

গাজী আবু হানিফ

হে জননী,’জন্মভূমি’ তুমি বীর মাতা
তোমারই গুনগানে উচ্চ করি মাথা।
গৌরব গরিমা আর তোমার চরণ
চুমে সুখ পাই ‘মাগো’ জীবন মরণ।
তোমারই গৌরবেতে সকল সন্তান
সমবেত কন্ঠে গায় তোমারই গান।

দাও মা আমারে তুমি চরণেতে ঠাঁই
তোমার বুকেতে ‘মাগো’ যেনো ঠাঁই পাই।
তোমার ধূলিকণায় গড়াগড়ি করি
হাঁটতে উঠে দাঁড়াই হাতে হাত ধরি।
তুমি ধরে হাঁটাইছো কতো হেসে হেসে
করিছো আমায় বড় কতো ভালোবেসে।

আজ আমি শক্তিশালী শক্ত হস্ত কর
শক্ত পদে দীপ্ত চিত্ত কতো মনোহর!
নিজে নিজে সব করি নিজ চেতনায়
কতো কষ্ট করিছো মা,গড়তে আমায়।
তোমার ত্যাগের দানে মোছে গেছে দুখ
কেমনে ভুলিবো ‘মাগো’, এতো জয় সুখ?

স্নেহ মায়া শান্তি মাখা হাসিতে তোমার
ভুলে যাই ক্লান্তি দু:খ বেদনা হাজার।
স্বর্গ নাহি চাই আমি স্বর্গ নাহি চাই
তোমার পরশে ‘মাগো’ স্বর্গ শান্তি পাই।
তোমার বুকেতে ‘মাগো’ হউক মরণ
তাতেই সার্থক হবে আমার জীবন।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments