মোঃ ওসমান গণি
রাঙা মাটির এই মেঠো পথে
গাঁয়ের মানুষ চলেন,
পথের বাঁকে তেঁতুল গাছ’টির
নানান কথাই বলেন।
শতবর্ষী এই তেঁতুল গাছ’টি
আজও রাস্তায় আছে,
শুনেছি এই তেঁতেল গাছে
ভূত পেতনীরা হাসে।
গাছের পাশেই ফসলের মাঠ
নানান ফসল হয়,
তেঁতুল গাছের কিচ্ছা শুনলে
লাগে অনেক ভয়।
গাছের ছায়ায় বসেন কৃষক
শীতল করেন দেহ,
হাওয়ায় পড়ে পাকা তেঁতুল
কুড়িয়ে খায় কেহ।
গাছের পাশে আছে গোরস্থান
আমরা সকলেই জানি,
রূপকথার ঐই গল্পের মতো
তেঁতুল গাছের কাহিনী।


