আব্দুস সাত্তার সুমন
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
সঙ্গী তোরা কই?
সাদা বাঁকা চাঁদ উঠেছে
দূর আকাশে ওই।
রোজার শেষে ফাল্গুনেরই
ওই দেখা যায় চাঁদ,
ঈদ এসেছে ঈদ এসেছে
আজকে চাঁদের রাত।
দূর আকাশের তারা জ্বলে
চাঁদ দেখা যায় ওই,
ঈদ মোবারক ঈদ মোবারক
পাড়াতে হইচই!
চাঁদের রাতে বন্ধু স্বজন
মেহেদি দেই হাতে,
চাঁদের রাতে ঘুম আসে না
স্বয়ং কক্ষপাতে।
নতুন জামা পড়ে সবাই
ঈদের মাঠে যাই,
ঈদের দিনে মজার মজার
খাবার মোরা খাই।


