back to top
Monday, April 20, 2026

এলো বসন্ত

মুহাম্মদ তমিজুল হক রিপন

গাছপালা সব সেজেছে ভীষণ
নানা রকম রঙে,
শীত পেরিয়ে বসন্ত এলো
গ্রাম শহর বঙ্গে।

শিমুল পলাশ ফুটে উঠেছে
আরো ফুটেছে মনিমালা,
চারদিকে তার মধুর ঘ্রান
ডাকে মিষ্টি কোকিল কালা।

হালকা হালকা শীত অনুভব
শীতল গ্রাম খানি,
বসন্ত এলো তাই গাছেরা
মুছে দুঃখ গ্লানি।

পাখিগুলো বেশ মুক্ত মনে
গাছে গাছে ডাকে,
কি যে মনে লাগছে আনন্দ
গ্রামের বাঁকে বাঁকে।

গাছের পাতা ঝরে পড়ে
নতুন পাতার আঁশে,
গাছের কচি পাতাগুলো
মিটমিটিয়ে হাসে।

সোনার দেশে মৃদু হাওয়ায়
বসন্তের আগমন,
গাছপালা সব নতুন রুপে
এই করিবে পণ।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments