back to top
Monday, May 18, 2026
Homeসাহিত্যকবিতাসফলতার পথ 

সফলতার পথ 

ইমরান খান রাজ

শত বাধা, বিপত্তি আর
হতাশা কিংবা পরাজয় ভুলে,
নিজেকে তৈরি করুন,
গড়ে তুলুন লোহার ন্যায় কঠিন।
পাহাড়ের মতো উঁচু আর
সমুদ্রের মতো উত্তাল করুন নিজেকে,
পাড়ি দিন হাজারো, লাখো কিলোমিটার পথ,
নিজেকে করুন আকাশের মতো সীমাহীন।
স্থায়ী পথগুলো দীর্ঘ হয় আর-
দীর্ঘপথ পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ,
তাতে রয়েছে অগণিত শক্ত কাঁটা,
তাই কাঁটাযুক্ত পথে চোখ খোলা রেখে চলুন।
কারণ সফলতার পথগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ-
আর অনেক কষ্টদায়ক হয়ে থাকে,
তবে কষ্টের পথ পাড়ি দিতে পারলেই,
আপনি দেখতে পাবেন একটা সুন্দর পৃথিবী।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments