সৌমেন্দ্র দত্ত ভৌমিক
হুল ফোটাতে মৌমাছিরা
সারা শরীরে ই মধুভাণ্ড নিয়ে
তেড়ে এল,
প্রশান্ত সংযম বাঁধটা দেখে……
দিব্যকান্তি সৌম্য পৌরুষ
বুঝতে পারে,
ভূমিকম্প জেগে উঠছে ভূমি ভেদ করে
রিখটার স্কেলে তা ধরা পড়ে নি কোনদিন ।
সংযত রাস্তাটি প্রণাধিক
আদরের সঙ্গী,
এলোমেলো চিন্তায় পথে ফাটল দেখা দিলে
মৃত্যু অনিবার
শান্তির আঁচল ধরে আছে হাত
ধরে থাকতে চায় প্রতিদিন ।


