তারিকুল আমিন
ভোটের জোয়ার বইছে প্রাণে
প্রার্থীগণ জোট বেঁধেছে কাঁধে,
ভোট চাইতে ভোটারদের দারে
গানে গানে তালে তালে সারে।
কেউ খাচ্ছে কৃষকের হাতে ভাত
কেউ কাটছে গৃহিণীর রাখা মাছ
কেউ আবার গুজে দিচ্ছে পকেটে
এ নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে।
কেউ গাইছে একাত্তরের গান
কেউ বাঁধছে চব্বিশের শান
কেউবা আবার লিখতে চান
একাত্তরের সত্য ঘটনার ইতিহাস।
ভোট এসেছে জোট বেঁধে প্রার্থীগণ
ভোটারদের দারে দারে করে যাচ্ছে আশ্বস্ত
ভোট দিলেই নাগরিক জীবনে আসবে সুরাহা
আমি প্রার্থী ভাই আপনাদের একান্ত বিশ্বস্ত।


