back to top
Wednesday, January 21, 2026
Homeসাহিত্যকবিতাজিউসের ঈগল

জিউসের ঈগল

আনুগত্যের উদাহরণ
প্রতি বসন্তে কবির গলা কেটে উপহার
দিতে হয়  রাজা জিউসকে 
গলা থেকে গলগল করে বেরিয়ে আসে পাহাড় 
কবি জ্যান্ত হয়ে ওঠে পরের বসন্তে

আর  গলা থেকে জন্ম নেয়া পাথরে শান দেয় তার প্রতিভা
পাথর ঘসে আগুন জ্বালানোর ইতিহাস তার রক্তে
 কবিতা খোদাই করতে গিয়ে
 পেয়েছিলো স্ফুলিঙ্গ
আর  জমা রেখেছিলো 
প্রমিথিউসের  কাছে

মানুষের প্রতিদ্বন্দ্বী 
ক্রুদ্ধ জিউস কবিকে উপঢৌকন দেয় হেফাস্টাসের বজ্র  
ককেশাস পর্বত উঠে দাঁড়ায় কবির
বুকের ওপর
জিউসের ঈগল ঠোক্কর দেয় কবির চোখে
যেমন  ঠুকরে খায় প্রমিথিউসের বুক

কবি ও প্রমিথিউস দুই দেহ সত্তা এক
মানবের আরেক সহোদর হারকিউলিস বহুদিনপর - ছিঁড়ে ফেলে প্রমিথিউসের প্রবঞ্চনা 
উদ্ধাররহিত কবি দাঁড়িয়ে থাকে একা জিউসের ঈগলের মুখোমুখি -রক্তাক্ত 
অগ্নিময় -অনন্ত

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments