back to top
Wednesday, April 15, 2026

ঘন মেঘ

মনির জামান

আজকের আকাশে ঘন মেঘ জমেছে সকাল থেকে
ছোট ছোট আশাগুলো ঝিমিয়ে পড়েছে এমন দেখে।

তবুও বেঁচে থাকে কিছু কিছু স্বপ্ন আঁধারের প্রদীপ হয়ে
হাসি আর কান্নায় বুকে বাঁধা প্রত্যয় ভাঙাপায়ে যাচ্ছে এগিয়ে।
চমকানো বর্জ মেঘের ওপার থেকে তেমনই বলল ডেকে।
আজকের আকাশে ঘন মেঘ জমেছে সকাল থেকে।

মেঘে ঢাক সূর্য মাঝে মাঝে উঁকি দেয় নতুন স্বপ্ন দেখায়
সাহসের সাথে থেকে সামনে এগিয়ে যেতে পথ্য শেখায়।
তারপরও বেঁচে থাকা পথ ধরে আঁকা বাঁকা ক্লান্তি মেখে
আজকের আকাশে ঘন মেঘ জমেছে সকাল থেকে।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments