back to top
Thursday, February 19, 2026
Homeসাহিত্যকবিতাআমি সরষে ফুল

আমি সরষে ফুল

শর্মিলা বহ্নি

আমি সরষে ফুল,
কোন এক কিশোরীর
চুলের ভাঁজে ঝুলে থাকা,
হয়তো বা কানের দুল।
আমি এক সরষে ফুল।

সবুজ গাছের পাতার মাঝে
থোকা হয়ে ফুটে থাকা হলুদ ফুল।
মিষ্টি সুবাসে ভরা আমার মুকুল,
আমি এক সরষে ফুল।

খোলা মাঠে যখন রোদ এসে
পড়ে আমার গায়ে।
ঝলমলে হয়ে উঠি আমি
সোনালী রোদ আর হলুদের সমারোহে।
ভেবোনা আমার এই সৌন্দর্য অনুকূল,
আমি এক সরষে ফুল।

এলোমেলো বাতাসে
আমি হেলে দুলে পাখনা মেলে উড়ি।
সবুজ মাঠের মাঝে এ যেন,
এক হলুদ পরী।
দূর থেকে চেয়ে থাকে বাগানের বুনো ফুল,
আমি এক সরষে ফুল।

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments