back to top
Wednesday, February 18, 2026
Homeসম্পাদকীয়প্রতিযোগীতা: ঈদ আনন্দ প্রতিধ্বনি

প্রতিযোগীতা: ঈদ আনন্দ প্রতিধ্বনি

ঈদ উপলক্ষে প্রতিধ্বনি আয়োজন করছে লেখালেখি প্রতিযোগীতা।প্রতিধ্বনির ফেসবুক গ্রুপে হবে এই প্রতিযোগীতা।

ঈদের ছড়া-কবিতা, গল্প, ঈদ স্মৃতি এই তিন বিভাগে হবে প্রতিযোগীতা। প্রতিটি বিভাগ থেকে একজন করে মোট তিন জন বিজয়ী নির্বাচিত হবে এবং পুরস্কৃত করা হবে।পুরস্কার হিসেবে থাকবে প্রতিধ্বনির প্রিন্ট ঈদ সংখ্যা এবং ই-সার্টিফিকেট(অনলাইন/সফট কপি সার্টিফিকেট)

প্রতিযোগীতার নিয়মাবলী:
* প্রতিযোগীতা হবে প্রতিধ্বনির ফেসবুক গ্রুপে।সেখানে লেখা পোস্ট করতে হবে।গ্রুপের লিংক- https://facebook.com/groups/protiddhonii/
* ছড়া-কবিতা বিভাগে ঈদ বিষয়ক ছড়া-কবিতা লিখতে হবে।
* গল্প বিভাগে ঈদ বিষয়ক যেকোনো ধরণের (অণুগল্প,ছোট গল্প,বড় গল্প ইত্যাদি) গল্প লিখতে হবে।
* ঈদ-স্মৃতি বিভাগে ঈদ বিষয়ক দিনলিপি,স্মৃতি কথা,রোজনামচা লিখতে হবে।
* পোস্টের সাথে #ঈদ_আনন্দ_প্রতিধ্বনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
* লেখা শুরুতে লেখার বিষয় (ছড়া-কবিতা, গল্প, ঈদ স্মৃতি) লিখতে হবে।তারপর লেখার শিরোনাম,লেখকের নাম এবং মূল লেখা এভাবে পোস্ট করতে হবে।
* একজন প্রতিযোগী একাধিক বিভাগে অংশ নিতে পারবে।তবে বিজয়ী হবে যেকোনো এক বিভাগে।
* প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য গ্রুপে পোস্ট দেওয়ার পর/এপ্রুভের পর তা নিজের ফেসবুক টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে হবে।প্রতিযোগীর পোস্টে লেখা সম্পর্কে পাঠকদের মন্তব্য বিজয়ী নির্বাচনে ২০% ভূমিকা রাখবে।বাকিটা প্রতিধ্বনি নির্বাচিত করবে।প্রতিধ্বনির ফেসবুক পেইজে লাইক দেওয়া থাকতে হবে।লিংক: https://www.facebook.com/protiddhoniibd
* প্রতিধ্বনির ঈদ সংখ্যার লেখকরা এবং প্রতিধ্বনির সম্পাদনা/পরিচালক পরিষদের কেউ এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না।তাছাড়া সকল বাংলাদেশী এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।
* প্রতিধ্বনির এইসব নিয়ম মেনেই প্রতিযোগীতায় অংশগ্রহন নিশ্চিত করবেন প্রতিযোগী।প্রতিধ্বনি এই সকল নিয়ম পরিবর্তন,পরিমার্জনের কর্তৃত্ব রাখে।

প্রতিযোগীতা চলবে ৩০/০৩/২০২৫ হতে ৫/০৪/২০২৫ তারিখ পর্যন্ত।এই সময়ের মধ্যে গ্রুপে উক্ত সকল নিয়ম মেনে লেখা পোস্ট করতে হবে।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments