হানিফ সরকার শান্ত
মানব জীবন বিচিত্রময়।
মানব জীবনে দুঃখ, কষ্ট, হতাশা রয়।
মানব জীবন সার—
এমন বিচিত্র জীবন পাবে না আর।
মানব জীবনে আশা,
আর হতাশা।
মনুষ্যত্বের সাধে
বাধা অন্ন-বস্ত্র।
জীবনসত্তা শুধু কাঁদে—
পরীক্ষার আর বাধায় থেমে।
ক্ষুধা-পিপাসায় মানব কাতর,
মানব হৃদয় আজ পাথর।
অন্ন-বস্ত্র প্রাচুর্যে মানব অন্ধ,
মুক্তির দুয়ার যেন চিরবন্ধ।
মানব, খুল হৃদয়ের দুয়ার,
আসুক মুক্তির জোয়ার।
দিগন্ত উদয় হোক নতুন রবি—
অন্ন-বস্ত্রের বেড়ি হোক উন্মোচন।
মনুষ্যত্বের হোক নব আগমন।
মানব, হও আগুয়ান—
বৃদ্ধ কিংবা জোয়ান!


