back to top
Monday, April 20, 2026
Homeগল্পগল্পের প্রতিধ্বনিগল্পের প্রতিধ্বনি

গল্পের প্রতিধ্বনি

গল্প লিখে জিতে নিন বই পুরস্কার

প্রতিধ্বনিতে গল্প লিখে জিতে নিন বই পুরস্কার

প্রতিধ্বনি আয়োজন করছে গল্প লেখা প্রতিযোগিতা।আপনার লেখা সেরা গল্পটি পাঠিয়ে জিতে নিন বই পুরস্কার।

প্রতিযোগিতার নিয়মাবলী:
১) যেকোনো জনরার গল্প দিতে পারবেন।

২)শব্দসংখ্যা এবং বিষয় সীমিত নয়।যেকোন বিষয় এবং শব্দসংখ্যার গল্প পাঠাতে পারবেন।

৩)কোথাও থেকে গল্প কপি,আংশিক কপি সহ গল্প পাঠালে তা মনোনীত হবে না।কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক, নির্দিষ্ট ধর্ম,বর্ণ বা জনগোষ্ঠীকে আঘাত করা, উগ্রতাপূর্ণ, নাশকতামূলক কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহনযোগ্য নয়।

৪)লেখকদের পাঠানো গল্পগুলো প্রকাশিত হবে প্রতিধ্বনির ওয়েবসাইটে।লেখকরা তাদের গল্প শেয়ার করতে পারেন এবং পাঠকদের মন্তব্য নিতে পারেন।যা সেরা গল্প বিচারে মানদণ্ড হতে পারে।

৫)লেখা পাঠাতে হবে প্রতিধ্বনির মেইল ঠিকানায়।ইমেইল: [email protected] । মেইলের সাব্জেক্টে লিখতে হবে “গল্পের প্রতিধ্বনি”।তারপর মেইল বডিতে গল্পের শিরোনাম,গল্প এবং শেষে লেখকের নাম,ঠিকানা লিখতে হবে।একজন লেখক শুধু একটি গল্পই পাঠাতে পারবেন।

৬)প্রতিধ্বনিতে লেখা গল্পের স্বত্ত লেখকের নিজের।

গল্প পাঠানোর শেষ সময় ১০ জানুয়ারি,২০২৪

পুরস্কার:
বিচারকদের বাছাই করা সেরা তিনজন গল্পকারকে পুরস্কৃত করা হবে।মূল্যবান বই পুরস্কার দেয়া হবে বাছাইকৃত সেরা তিনজনকে।

ফেসবুক ইভেন্ট

[প্রতিধ্বনি সম্পাদনা পরিষদ যেকোনো অবস্থায়, যেকোনো সময় উপরে উল্লেখিত প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন, সংশোধন, কোনো নিয়ম বাদ দেওয়া কিংবা নতুন নিয়ম যুক্ত করার অধিকার রাখে।প্রতিধ্বনির গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।]

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments