back to top
Wednesday, January 21, 2026
Homeসাহিত্যকবিতাহেমন্তের পদচারণা 

হেমন্তের পদচারণা 

  • মমিনুল পথিক

মেঘমুক্ত নির্মল আকাশ হতে চাঁদ যেন

রজত ধারা ছড়িয়ে দেয় ঘুমন্ত ধরিত্রীর বুকে।

ঝলমলে সোনালী আলোয় হেসে ওঠে প্রভাত।

কোমল স্নিগ্ধতায় পরশ বুলিয়ে দেয় মরা কার্তিকে।

ফসলের মৌ মৌ গন্ধে মায়ের মমতায়

পূর্ণ হয় প্রকৃতি। নেচে ওঠে নির্মল আনন্দে।

যেন নারীর এক অনির্বচনীয় কল্যাণময় রূপশ্রী।

চিরায়ত বাংলার ঘরে হাজির হয় নবান্নের উৎসব।

শীতের আগমনী বার্তা ধ্বনিত হয় মৃদুমন্দ হাওয়ায়।

গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয় চারিদিক।

বিলে ঝিলে কলমি ও শাপলার মন কাড়া সৌন্দর্যের হাতছানি।

সবুজের বুকে মুগ্ধতার ঘ্রাণ ছড়ায় আকাশ মনি।

আছে বৈরাগ্যের সুগভীর বিষণ্নতাও।

শুকিয়ে আসে খাঁড়ি, নদী-নালা, জলাশয়।

বকের আনাগোনা, মাছের দীর্ঘশ্বাস।

মগ্ন থাকে ধোঁয়াটে কুয়াশার আবরণে নিঃসঙ্গ সাধনায়।

নেই সৌন্দর্যের জৌলুস। সূর্যাস্ত যায়, শান্ত সন্ধ্যা নামে।

গোধূলির রক্তিম আলোয় পাখিরা ঘরে ফিরে।

সময় ভেঙ্গে আসে রাতের নিরবতা।

এভাবেই রূপের রানী হেমন্তের পদচারণা।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments