—মৌ চট্টোপাধ্যায়
কারা যেন পুড়ছে, কি যেন পুড়ছে?
চৌহদ্দি জুড়ে মাটির আঙিনায় পোড়ার দাগ স্পষ্ট,
ওরা পুড়তে পুড়তে জীবিত থাকার স্বাদ ভুলে গেছে।
ওরা চুল্লিতে পুড়ছে, কাঠ কয়লায় পুড়ছে,
ফসলের আকাল দিনে,
নদীর সর্বগ্রাসী চেতনায় পুড়ছে
দহনের শিহরণে——
ওরা ঝলসে যাচ্ছে ঘৃতাহুতির দাবানলে।
তবু কোনো এক বৃষ্টিগন্ধী সন্ধ্যায়
মৃত নর কঙ্কালের অস্থি মজ্জায়,
দেখি অযাচিত অতিথি হয়ে ফুটে আছে
এক নগরায়নের ফুল।।


