দিলীপ কুমার পাত্র
সবাই বলে আছে দোষ যে
পাড়ার সুখেন ঘোষের
আমি তাকে যেটা জানি
খাই যে দুধটা মোষের।
পিঠে পুলি খাওয়ার ঝোঁকটা
খোঁজে মাস ওই পৌষের
নাদুস নুদুস সুখেন বলে
এটাও আমার দোষের?
খাওয়ার জন্য গোবেচারা
পড়ে সবার রোষে
রেগে সুখেন বলল এবার
পা দুটো দে ঘোষে।
মাছ ও মাংস দই ও মিষ্টি
খাবো বোসে বোসে
তাতেও যদি দিস্ তো বাধা
মারবো গালে কোষে।


