back to top
Wednesday, December 10, 2025
Homeসাহিত্যকবিতারুহের হাহাকার 

রুহের হাহাকার 

মিথিলা মেহজাবিন

হে ক্ষতবিক্ষত-পর্যুদস্ত রুহ,
নফসকে পরিতৃপ্ত করার বাসনায় আর কতো কষ্ট পাবে?
কলব যে ধোঁয়াশায় পরিপূর্ণ,
মলিন হয়ে আছে!
কবে তোমার হুঁশ ফিরবে?

নফস কি কখনও সন্তুষ্ট হয়?
তথাপি তা তোমাকে দিয়ে বারবার গাফিলতি করিয়ে যাবে।
তবুও অতৃপ্ত থাকবে।

এদিকে রুহ মরে যাবে।
খা খা রোদ্দুর।
মরু উত্তাপে ফেটে চৌচির।
খাদ্য বিনা তা কি সজিব থাকতে পারে?

আচ্ছা তুমি কি রুহের হাহাকার
শুনতে পাও না?
যখন তুমি বিরোধিতা করো প্রভুর নির্দেশের,
যখন তুমি প্রভুকে অমান্য করো,
যখন তুমি পাপ জেনেও পাপ করে যাও,
যখন তুমি নাজায়েজ জেনেও অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখো,
যখন তুমি প্রভুকে অমান্য করে বেপর্দায় চলো, গান শুনো,
নাচে মত্ত থাকো,
বেলাজ হয়ে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব করো। আসলে তুমি তো বন্ধুত্ব করো
অভিশপ্ত আজাজীল
আর অতৃপ্ত-অবাধ্য নফস এর সাথে।
যখন তুমি হারাম জেনেও
নাটক সিনেমা দেখো পরিতৃপ্তি ভরে।
আচ্ছা সত্যিই কি পরিতৃপ্ত হৃদয়ে?
নফস তো তৃপ্তি পায় না শতো অবাধ্যতায়।
বরং তা আরো অবাধ্য হতে প্রলুব্ধ করে।

আচ্ছা তখন কি তুমি রুহের হাহাকার শুনতে পাও না?
ভিতরটা কি শূন্য শূন্য খাঁ খাঁ করে না?
মরু বিয়াবনে জলহীন পথিকের মতো রুহ যে হুহু করে উঠে,
কেঁদে ভাসায় _
তা কি তুমি শুনতে পাও না?
নাকি নফস তোমাকে বধির বানিয়ে দিয়েছে?
রুহতে মোহর পড়ে গিয়েছে?

এবার তো একটু যত্ন নাও রুহের।
ক্ষুধার্ত রুহকে খাদ্য-বসন দাও।
রুহ হলো আসমানী জিনিস।
তা কেবল আসমানী বস্তুতেই তৃপ্ত হয়।
দেহ তৈরি হয়েছে মাটি থেকে।
তাই মাটি থেকে তৈরি বস্তু _
খাদ্য, বস্ত্র দিয়েই দেহকে তৃপ্ত করতে পারবে।
তবে আসমানী রুহের জন্য লাগবে আসমানী রসদ_
প্রভুর স্মরণ, জিকির, প্রভুর আনুগত্য।
তবেই না রুহের হাহাকার বন্ধ হবে।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments