back to top
Thursday, May 14, 2026

তাজমহল

যুবক অনার্য

আমি জানি তুমি ভালো নেই
তোমার ভুলগুলি বুঝতে পেরে আজ বড়ো অনুতপ্ত তুমি
নিজেকে বার বার দায়ী মনে করে মরমে যাচ্ছো মরে
স্বামী-সন্তান নিয়ে তোমাকে সংসারে সুখে থাকবার ভান করে যেতে হয় ক্রমাগত
তোমার কাছে যা সবচেয়ে বেশি পীড়াদায়ক
আর প্রবঞ্চনাময়
আমি জানি তুমি এখন আমাকে আর
অপরাধী মনে করো না
সব দোষ সকল ব্যর্থতা তুমি চাপিয়ে নিয়েছো
নিজেরই কাধেঁ
তোমাকে এই এমন মর্মান্তিক অবস্থা থেকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়
হয়তো সম্ভব নয় তোমার পক্ষেও
সম্ভব হলে করতে নিশ্চয়ই
তোমার সংগে সেবার যখন শেষ দেখা হলো
তুমি বলেছিলে – আমি যেন তোমাকে ভুলে যাই
কিন্তু ভুলে যাবার মধ্যে আমি কোনো বিশেষত্ব খুঁজে পাইনি
আসলে মানুষের জীবনে এমন হতেই তো পারে-
ভুল বুঝাবুঝি হয়ে দু’জন ছিটকে পড়ে দু’দিকে
ছিটকে পড়ার পরেও যদি প্রেমের মতন
থেকে যায় নিষিদ্ধ অনুভুতি কোনো- তাকে কি
পরকিয়া বলে!
নিজেকে অপরাধী ভেবে যদি পরকিয়া হয়
সেই পরকিয়ার চেয়ে পবিত্র কোনো প্রেম নেই
সেই পরকিয়ার চেয়ে বিশুদ্ধ কোনো ঘ্রাণ নেই

আমি জানি তুমি ভালো নেই
তোমার ভালো না থাকাগুলোই বস্তুত
বুকের গহীনে গভীর তাজমহল।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments