জলরাশির উপর আত্মার গান
কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
বাংলা অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
মানুষের আত্মা পানির মতো:
এটি স্বর্গ থেকে আসে, এটি স্বর্গে উড়ে যায় ।
এবং তারপর আবার পৃথিবীতে নেমে আসে,
চিরকাল পরিবর্তনশীল ।
উঁচু পাথুরে প্রাচীর থেকে উজ্জ্বল প্লাবন নেমে আসে,
অতঃপর মসৃণ পাথরের উপর,
মেঘলা ঢেউয়ের মাঝে নম্রভাবে ছড়িয়ে পড়ে
এবং সাদরে স্বাগত হয় ।
অবগুণ্ঠন- উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়,
মৃদু গুঞ্জন অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যায় ।
খাড়া পাহাড়ের ঢালগুলো এর অগ্রগতির বিরোধিতা করে,
ক্রোধে ফেনিল হয়ে ধাপে ধাপে তলদেশে নেমে আসে ।
এখন এটি নিঃশব্দে তৃণভূমির মধ্য দিয়ে সমতল নহর
এবং নিকষিত হ্রদে,
প্রতিটি নক্ষত্রমণ্ডল আনন্দে উঁকি দেয় ।
বাতাস হচ্ছে জলের প্রেমময় প্রণয়ী;
উত্তাল ঢেউয়ের সমস্ত ফেনার সাথে বাতাস মিশে যায় ।
মানুষের আত্মা পানির মতো!
মানুষের ভাগ্য বাতাসের মতো!
তথ্যসূত্র: সিম্পল-পোয়েট্রি.কম
……………………………………….
সুন্দর রাত
কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
জার্মান থেকে অনুবাদ: জন ফ্রেডেরিক নিমস
বাংলা অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
ছেড়ে চলে যাচ্ছি; অন্ধকারের মধ্য দিয়ে,
গোপনে, এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,
মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
ভূর্জবৃক্ষরা নতজানু হয়; তারা সুগন্ধ ছড়ায়
মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
এতো সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
কি নিস্তব্ধতা! অনুভূতির অন্তরাত্মা
অকথ্য আনন্দে মেতে ওঠে ।
পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করবো,
তার সাথে এক রাতের জন্য ।


